প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কম্পিউটার মেলা। বাংলাদেশ কম্পিউটার সমিতির ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার ব্যায়ামাগারে দুপুরে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শাহীন মোহাম্মদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির যুগ্ম মহাসচিব এস এম ওয়াহিদুজ্জামান, সাবেক সভাপতি মোস্তাফা জব্বার, বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক এ টি শফিক উদ্দিন আহমেদ প্রমুখ। মেলায় মোট ৫০টি স্টল স্থান পেয়েছে। ২৮ ফেব্রুয়ারি মেলা শেষ হবে।