কম্পিউটার শিক্ষার দুরবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়গুলোয় কম্পিউটার শিক্ষায় দুরবস্থা বিরাজ করছে। দক্ষ শিক্ষক, কম্পিউটারের সংকট এবং বিদ্যুতের অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে।উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণী থেকে ঐচ্ছিক বিষয় হিসেবে কম্পিউটার শিক্ষা কোর্স রয়েছে। উপজেলায় ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৫টিতে রয়েছে এই কোর্স। এর মধ্যে দুটিতে পর্যাপ্তসংখ্যক কম্পিউটার থাকলেও ১১টিতে মাত্র একটি করে কম্পিউটার সচল আছে। দুটি বিদ্যালয়ের সব কম্পিউটারই বিকল। যে ১৬টি বিদ্যালয়ে কোর্স নেই তার মধ্যে পাঁচটিতে বিদ্যুত্ নেই, আর বাকি ১১টিতে প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক শরিফুল ইসলাম জানান, ২০০২ সালে সরকারিভাবে পাওয়া কম্পিউটারটি এক বছর পর বিকল হয়ে পড়ে। এটির পেছনে পাঁচ-ছয় হাজার টাকা খরচ করেও সচল করা যায়নি। এই অবস্থায় কম্পিউটার কোর্সের ৩৫ শিক্ষার্থী বিপাকে পড়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী রাজিয়া আক্তার, শাবনাজ খানম ও মুন্নী খানম জানায়, এ বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় ৩০ নম্বর, অথচ কম্পিউটার না থাকায় ব্যবহারিক ক্লাস হচ্ছে না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হমিদ ভুঁইয়া জানান, সরকারিভাবে সরবরাহ করা কম্পিউটারগুলো ছিল নিম্নমানের। এ ছাড়া অদক্ষ শিক্ষকের কারণে অনেক কম্পিউটার বিকল হয়ে গেছে।