কম্প্রেসার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কদমতলী থানার শ্যামপুরে একটি টেক্সটাইল কারখানার কম্প্রেসার বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৩৫) ও সোহাগ মিয়া (২৮) নামের দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শ্রমিক। আজ শুক্রবার রাত নয়টার দিকে ১৪ নম্বর সড়কে এভারগ্রিন টেক্সটাইল কারখানায় এই ঘটনা ঘটে।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, কারখানায় কম্প্রেসারের কাজ করার সময় রাত ৯টার দিকে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে দেলোয়ার ও সোহাগের মৃত্যু হয়। আরও দুই শ্রমিক আহত হন। হতাহতের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের চিকিৎসা চলছে। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।