কম্বল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী ও তালতলী উপজেলার শীতার্ত মানুষের জন্য সরকারিভাবে ৬৮১টি কম্বল বরাদ্দ এসেছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসন আমতলীর সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৩৬টি এবং তালতলীর সাতটি ইউনিয়নে ২৪৫টি কম্বল বণ্টন করেছে। চাওড়া ইউপির চেয়ারম্যান আকতারুজ্জামান বাদল বলেন, একটি ইউনিয়নে গড়ে ৪০ থেকে ৪৫টি কম্বল পাওয়া গেছে। ওয়ার্ডপ্রতি ইউপি সদস্যরা চার থেকে পাঁচটি কম্বল বিতরণের জন্য পাচ্ছেন।
আমতলী (বরগুনা) প্রতিনিধি