কম্বল ও চাদর বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় হিজড়া শিক্ষার্থীদের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় হিজড়াদের বিদ্যালয় ‘আশার আলো’-তে শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করেন চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, ব্যবসায়ী জাকির হোসেন তালুকদার, উপজেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আক্তারুজ্জামান, হিজড়া সংগঠনের সভাপতি জোসনা প্রমুখ।