প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে শীতার্তদের মধ্যে কম্বল ও পোশাক বিতরণ করেছে ‘আমরা করবো জয়’ নামে তরুণদের একটি সামাজিক প্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার ও গত সোমবার দুপুরে ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের পালডাঙ্গি এবং শহরতলির বেড়িবাঁধ এলাকায় এসব কম্বল ও শীতের পোশাক বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে ২৩০টি পরিবারের মধ্যে একটি করে কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া ৫৫০ ব্যক্তির মধ্যে কোট, জ্যাকেট, সোয়েটার, জামা, প্যান্টসহ শীতের পোশাক তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের সভাপতি আহমেদ সৌরভ, সাংগঠনিক সম্পাদক জোবায়ের আল মাহমুদ, সহসম্পাদক ইসরাত জামানসহ সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।