কম্বল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে ঢুকে ৪৪টি কম্বল গত বুধবার দুপুরে ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোসাইটির জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন জানান, বুধবার দুপুর ১২টার দিকে ১২ জন তরুণ সোসাইটির ভবনে প্রবেশ করে অফিস সহকারী কাজী আসাদুজ্জামানকে মারধর করে গুদামে থাকা ৪৪টি কম্বল লুট করে নিয়ে যায়।