কম্বল পেল আলোর পাঠশালার শিক্ষার্থীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদা–গাড়ী উপজেলায় প্রত্যন্ত বরেন্দ্র অঞ্চলের আলোর পাঠশালা বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার এক্সিম ব্যাংকের সহযোগিতায় এসব কম্বল দেওয়া হয়।
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়টির মাঠে গতকাল সকালে কম্বল বিতরণে সহযোগিতা করেন প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সদস্য জহিরুল ইসলাম, সাঈদ মাহমুদ, আলী উজ্জামান নূর, নয়ন আহমেদ, সিয়াম আলী প্রমুখ। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাসসহ সব শিক্ষক উপস্থিত ছিলেন।