কম্বল পেল পঞ্চগড় গোয়ালন্দ ও কালিয়ার শীতার্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় ও রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় শীতার্ত মানুষের মধ্যে গতকাল সোমবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া গত শনিবার নড়াইলের কালিয়ায় কম্বল বিতরণ করা হয়। এসব কম্বল বিতরণে সহায়তা করেন বন্ধুসভার সদস্যরা। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড় পৌর এলাকার রামেরডাঙ্গা, মসজিদপাড়া, ডোকরোপাড়া ও তুলারডাঙ্গা এতিমখানার শিশুসহ ১০০ দরিদ্র নারী-পুরুষকে গতকাল কম্বল দেওয়া হয়। পঞ্চগড় এমআর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আইনুন নিশাত কম্বলগুলো বিতরণ করেন। এ সময় বন্ধুসভার সাধারণ সম্পাদক মখলেছুর রহমান ও সদস্য আরিফ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী পৌর শহরের বদিউজ্জামান ব্যাপারীপাড়া জামে মসজিদের সামনে গতকাল সকালে শহরের কয়েকটি এলাকার ১৩০ জন দরিদ্র ব্যক্তিকে কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রথম বন্ধুসভার সাধারণ সম্পাদক শেখর আহাম্মেদ, সদস্য সাফিয়া খানম টুম্পা, ফকির মো. জাহিদ, রাকিবুল হক ওভি প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া শনিবার নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রাম, বাবরা, কলামনখালী ও দেওয়াডাঙ্গা গ্রামের ১৫০ জন শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়।