কম্বল পেল ভোলা ও লালমনিরহাটের শীতার্ত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর চন্দ্রপ্রসাদ গ্রামের শাজাহান বাজারে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল ২০০ কম্বল বিতরণ করা হয় । প্রথম আলো
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর চন্দ্রপ্রসাদ গ্রামের শাজাহান বাজারে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল ২০০ কম্বল বিতরণ করা হয় । প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল সোমবার ভোলা ও লালমনিরহাটের ৩০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসব কম্বল বিতরণে সহযোগিতা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর চন্দ্রপ্রসাদ গ্রামের শাজাহান বাজারে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিন, বন্ধুসভার সভাপতি মো. হেমায়েতউদ্দিন, সহসভাপতি আসিফ মাহমুদ, যুগ্ম-সম্পাদক মো. আব্দুর রহিম, দপ্তর সম্পাদক মেহেরান মোরশেদ প্রমুখ।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট ও মহেন্দ্রনগর ইউনিয়নের আটগ্রামে কম্বল পেয়েছেন ১০০ শীতার্ত মানুষ। সকাল ১০টায় মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের খারুয়া, ইটাপোতা, বনগ্রাম, কর্ণপুর, বুমকা ও কুরুল গ্রামের ৬৪ জনকে কম্বল দেওয়া হয়। বেলা একটায় কুলাঘাট ইউনিয়নের দক্ষিণ ধাইরখাতা গ্রামের সাবেক ইউপি সদস্য জাবের হোসেনের বাড়ির উঠোনে ধাইরখাতা গ্রামের ১৬ জনকে কম্বল দেওয়া হয়।
বেলা তিনটায় মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাস গ্রামের আফজাল হোসেন মাস্টারের বাড়ির চত্বরে নওদাবাস গ্রামের ২০ জনকে কম্বল দেওয়া হয়। আজ মঙ্গলবারও ১০০ কম্বল বিতরণ করা হবে।