কম্বল পেলেন আরও ১৪০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ভোলা ও কুষ্টিয়ায় ১৪০ জন দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর প্রতিনিধিদের তত্ত্বাবধানে বন্ধুসভার সদস্যরা এসব কম্বল বিতরণ করেন।বেলা ১১টার দিকে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ গ্রামের এম এ আলী প্রতিবন্ধী স্কুলে ৫০ জনকে কম্বল দেওয়া হয়। এ সময় স্থানীয় গ্রামীণ জন-উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন, স্কুলের পরিচালক এম এ আলী, শিক্ষক নাসির আহমেঞ্চদ, বন্ধুসভার সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।বিকেলে কুষ্টিয়ার মিরপুর ও কুমারখালী উপজেলায় দুস্থ মানুষের মধ্যে ৯০টি কম্বল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে আইনজীবী সাজ্জাদ হোসেন, বন্ধুসভার সেঁজুতি ভৌমিক, ইমাম মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন। বুয়েট ৮৭ ফাউন্ডেশন: প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে বুয়েট ৮৭ ফাউন্ডেশন ৬০০টি কম্বল দিয়েছে। এসব কম্বল পটুয়াখালী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ এলাকার শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।সহায়তা অব্যাহত: দুস্থ ব্যক্তিদের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের অর্থ ও শীতবস্ত্র সহায়তা অব্যাহত রয়েছে। গতকাল ঢাকা ব্যাংকের হিসাবে দুজন ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জমা দিয়েছেন। এ নিয়ে গতকাল পর্যন্ত ত্রাণ তহবিলে জমা পড়েছে ২১ লাখ ৩৭ হাজার ১৪০ টাকা। এ টাকায় কম্বল কিনে দেশের বিভিন্ন এলাকায় বিতরণের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া তহবিলে জমা পড়েছে ছয় হাজার ৬৮টি কম্বল, ৪৩৩টি সোয়েটার, ২২ বস্তা পুরোনো কাপড় ও ১৭০টি চাদর।