কম্বল পেলেন কালাইয়ের ১১০ শীতার্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের কালাই উপজেলার চান্দাইর দাখিল মাদ্রাসা মাঠে গত শনিবার কম্বল হাতে শীতার্ত মানুষেরা l ছবি: প্রথম আলো
জয়পুরহাটের কালাই উপজেলার চান্দাইর দাখিল মাদ্রাসা মাঠে গত শনিবার কম্বল হাতে শীতার্ত মানুষেরা l ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে জয়পুরহাটের কালাই উপজেলার অসহায় শীতার্ত ১১০ জনকে কম্বল েদওয়া হয়েছে। গত শনিবার উপজেলার পৃথক দুটি স্থানে এসব কম্বল বিতরণ করা হয়।
সকাল ১০টায় কালাই মহিলা ডিগ্রি কলেজ মাঠে কম্বল বিতরণ করা হয়। সেখানে পৌর এলাকা ছাড়াও পাশের আহম্মেদাবাদ ইউনিয়নের হাজীপাড়া, নওপাড়া, সুরাইল, একডালা এবং পুনট ইউনিয়নের মোহাইল ও শিকটা গ্রামের মোট ৫৫ জন নারী-পুরুষের হাতে একটি করে কম্বল তুলে দেন কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন ও উপাধ্যক্ষ আজিজার রহমান। আরও উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য ফজলুর রহমান, কালাই বন্ধুসভার সভাপতি আবুল হাসনাত সরকার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মামুন প্রমুখ।
কম্বল পেয়ে মোহাইল গ্রামের মোকসেদ আলী বলেন, ‘অসুস্থ শরীল। বিছানাত থ্যাকে ওঠপার পারি না। শীতত গাওত দিবার বাড়িত কিচ্চু নাই। ঠান্ডাত খুব কষ্ট পাওচি। এডা কম্বল শীতের কষ্টত থ্যাকে বাঁচনো।’
একই দিন দুপুর সাড়ে ১২টায় উপজেলার চান্দাইর দাখিল মাদ্রাসা মাঠে কম্বল বিতরণ করা হয়। সেখানে হাতিয়র, বানিহারা, ঝামুটপুর ও মাত্রাই ইউনিয়নের কুসুমসাড়া ও কাটাহার গ্রামের ৫৫ জনের হাতে একটি করে কম্বল তুলে দেন চান্দাইর মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. হাফিজার রহমান, শিক্ষক ইমতিয়াজ হোসেন ও মনছুর রহমান।
কম্বল পেয়ে হাতিয়র ইউনিয়নের কলুপাড়ার জোবেদা বেগম বলেন, ‘শীতত গাওত দিবার জন্যি বাড়িত এডা খেতাও নাই। কম্বলডা পায়্যা ঠান্ডার কষ্টত থ্যাকে বাঁচনো। একন রাতত আরামে ঘুমাবার পারমো।’
বগুড়া ও জয়পুরহাটের ২৫০ জন শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য সম্প্রতি কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এসব কম্বল প্রথম আলো ট্রাস্টে জমা দেওয়া হয়।