কম্বল পেলেন পটুয়াখালী ও তারাগঞ্জের শীতার্তরা

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল মঙ্গলবার রংপুরের তারাগঞ্জ ও পটুয়াখালীতে শীতার্তদের মধ্যে ২৬০টি কম্বল বিতরণ করা হয়েছে। কম্বলগুলোর মধ্যে তারাগঞ্জ উপজেলার ছয়টি গ্রামে ২০০ এবং পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামে ৬০টি দেওয়া হয়।
পটুয়াখালীতে ৬০ জনের মধ্যে কম্বল দিয়েছেন বন্ধুসভার সদস্যরা। গতকাল সকালে ইটবাড়িয়া গ্রামের ছয়জন নারীসহ মুক্তিযুদ্ধে ওই এলাকায় শহীদদের সন্তানদের মধ্যে কম্বলগুলো দেওয়া হয়।
কম্বল পেয়ে রুশিয়া বেগম (৭০) জানান, তাঁদের খুঁজে বের করে শীতবস্ত্র দেওয়ায় তাঁরা খুব খুশি।
তারাগঞ্জের কম্বলগুলো দেওয়া হয় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আরইএইচবি) সৌজন্যে। উপজেলার মেনানগর গ্রামের সোলেমানের উঠানে শীতার্তদের হাতে কম্বলগুলো তুলে দেন ইকরচালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, ইকরচালী ডিিগ্র কলেজের শিক্ষার্থী মৌসুমী খাতুন, আল আমিন, শিপুল মিয়া, নুর আলম, আসাদ সরকার, ইকরচালী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মিন্নি খাতুন, আশরাফুল হক ও প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়া।