কম্বল পেলেন পাবনার রাতজাগা কর্মীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার রাতে পাবনা শহর ও আশপাশের এলাকায় প্রায় ২০০ শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়েছে। এতে সহায়তা করে পাবনার চিকিৎসা পরামর্শপ্রতিষ্ঠান কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার।
জেলা সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, হরিজন কলোনি, মেরিল বাইপাস, অনন্তবাজারসহ আরও কয়েকটি এলাকায় কম্বলগুলো বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মীসহ রাত্রিকালীন দায়িত্ব পালন করেন এমন দরিদ্র ও শীতার্তদের মধ্যেই কম্বলগুলো দেওয়া হয়। এ সময় বন্ধুসভার সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের পরিচালক মোস্তফা জামান।
কম্বল পেয়ে অনন্তবাজার হরিজন কলোনির আশীষ কুমার জানান, ‘হরিজনদের রাত-দিনই কাজ করতে হয়। শীতের মধ্যে সবাই খুব কষ্ট পাচ্ছিল। এভাবে রাতে এসে কেউ কম্বল দিবে আমরা ভাবতেও পরিনি।’