কম্বল পেলেন ৫৫০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গত শুক্রবার ও গতকাল শনিবার বন্ধুসভার সদস্যরা নড়াইল, চট্টগ্রাম, জয়পুরহাট ও ঝিনাইদহে ৫৫০ জন শীতার্ত মানুষকে কম্বল দিয়েছেন। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: লোহাগড়া (নড়াইল): নড়াইলের লোহাগড়া ও কালিয়া উপজেলার ২০০ জন দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, মুশফিকুর রহমান ও বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন। মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়িয়া অঞ্চলে ১৭০ জন দুস্থ মানুষকে কম্বল দেওয়া হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাঈদ মাহমুদ, বন্ধুসভার উপদেষ্টা জামশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। ঝিনাইদহ: মহেশপুর ও কালীগঞ্জ উপজেলায় ৮০ জন গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন। পাঁচবিবি (জয়পুরহাট): গত শুক্রবার দুপুুরে ১৩টি গ্রামের দুস্থ মানুষকে ১০০টি কম্বল দেওয়া হয়েছে। ভাষাসৈনিক মিরশহিদ মণ্ডল পৌর পাঠাগারে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।