কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবাবগঞ্জের বক্সনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন চত্বরে গতকাল বুধবার দুপুরে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। স্থানীয় সাংসদ সালমা ইসলাম উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জের ইউএনও শাকিল আহমেদ, প্রকৌশলী মো. শাজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুল্লাহ মিয়া, বক্সনগর ইউপির চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, আগলা ইউপির চেয়ারম্যান আবেদ হোসেন, গালিমপুর ইউপির চেয়ারম্যান তপন মোল্লা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে তিন হাজারের বেশি দুস্থ মানুষকে কম্বল দেওয়া হয়।