প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোরশার ঘাটনগর আবাসন প্রকল্প এলাকা ও শরিয়ালা গ্রামে ৫০০ জন অসহায়-দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেসরকারি উন্নয়ন সংস্থা সামিট কমিউনিকেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম, সমর কান্তি বসাক, মোফাজ্জল হোসেন প্রমুখ।