কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় গতকাল শনিবার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় আউটশাহী ও বালিগাঁও ইউনিয়নে চার শতাধিক কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অজয় চক্রবর্তী, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ফাউন্ডেশনের টঙ্গিবাড়ী উপজেলা কেন্দ্রের সাধারণ সম্পাদক বিমল পাল, কনকসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদ শেখ প্রমুখ।