কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে লেডিস ক্লাবের উদ্যোগে সদর উপজেলার পাঁচ শতাধিক শীতার্ত অসহায় ও দুস্থ লোকের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে শহরের পুরোনো ডিসি কোর্ট মুক্তমঞ্চে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসকের স্ত্রী ঊর্মিলা আখতার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ, তাঁর স্ত্রী জোবাইদা আহমেদ, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার স্ত্রী জান্নাতুন নাইম।