কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় আলতাফনগর প্রগতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে গরিব ও দুস্থ ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধান অতিথি হিসেবে ১০০টি কম্বল বিতরণ করেন। এ উপলক্ষে আলোচনা সভায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আয়েজ উদ্দিন, মঞ্জুরুল আলম, সমিতির সহপরিচালক বকুল হোসেন, এলাকা পরিচালক রেজওয়ানুল আলম প্রমুখ।