কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার ‘চেতনা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তিন শতাধিক দুস্থ ব্যক্তিকে কম্বল দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় বেলা ১১টায় এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি মো. দলিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান। এ ছাড়া বক্তব্য দেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদ রহমান, চেতনার সাধারণ সম্পাদক শামছুল আলম প্রমুখ।