কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে গত বুধবার দুপুরে বরেন্দ্র অঞ্চলের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ক্ষুদ্র জাতিসত্তার চটিগ্রাম আশ্রয়ণ প্রকল্প, বিলবৈলঠা ও বাঙালি গ্রাম পুলপাড়ার দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শফিকুল আলম, প্রথম আলো বন্ধুসভা চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি আলী উজ্জামান নূর, বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোনিয়া খাতুন প্রমুখ।