কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চর বোহাইল, শংকরপুর, কেষ্টিয়ার চর, ধারাবর্ষাসহ আশপাশের চরের এক হাজার শীতার্ত মানুষের মধ্যে ইগলু আইসক্রিম উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বোহাইল খেয়াঘাট পাড়ে জড়ো হওয়া বিভিন্ন চরের এক হাজার শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ইগলু আইসক্রিম কোম্পানি লিমিটেডের হেড অব সেলস মোল্লা ওমর শরীফ, উপব্যবস্থাপক আফজাল হোসেন এবং উত্তরবঙ্গের আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা মজির উদ্দিন আহমেদ।