কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গতকাল শনিবার জেলা আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে দুস্থ, প্রতিবন্ধী ও মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনের জেলা শাখার সভাপতি ও জেলা প্রশাসক জিনাত আরা এসব কম্বল বিতরণ করেন। এ সময় সংগঠনের জেলা শাখার সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, কলেজশিক্ষক চৌধুরী আহসান করিম, সাধারণ সম্পাদক ওয়াজিউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুদ্দিন হাবীব, সদস্য আবু দাইয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।