প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় পুলিশ সদস্যদের উদ্যোগে গতকাল সোমবার শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় চত্বরে পুলিশ সুপার মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়সহ পুলিশের কর্মকর্তারা এসব কম্বল তুলে দেন। কম্বল হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে শীতার্ত মানুষেরা।