কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জলাহার গ্রামে ১২০ জন ক্ষুদ্র জাতিসত্তা ও বাঙালির মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় জলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এসব বিতরণ করা হয়। হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি এসব বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন জলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি শ্যাম টুডু, প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শফিকুল আলম, সাধারণ সম্পাদক জাভেদ আকতার, দপ্তর সম্পাদক আসাদ পলাশ, প্রচার সম্পাদক কামাল সুকরানা, ক্রীড়া সম্পাদক ফাইজার রহমান, সদস্য শামসুল হক প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ