কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল বুধবার ৫ হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। পঞ্চসার ইউপির চেয়ারম্যান মো. গোলাম মোস্তফার আয়োজনে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছ উজ্জামান আনিছ। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, আওয়ামী লীগের নেতা খাজা বাহউদ্দিনসহ আরও অনেকে।