কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার তিন শতাধিক শীতার্ত মাঝি ও জেলের মধ্যে একটি করে কম্বল বিতরণ করেছে ‘রোটারি ক্লাব অব মতলব’ নামের একটি সংগঠন। সংগঠনটির সদস্যরা গত বৃহস্পতিবার রাত দশটা থেকে রাত দেড়টা পর্যন্ত মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মধ্যবর্তী ধনাগোদা নদীর বিভিন্ন এলাকায় গিয়ে এসব কম্বল বিতরণ করেন। সংগঠনটির সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান বলেন, ‘মানুষ মানুষের জন্য’—এ প্রতিপাদ্য সামনে রেখে তাঁর সংগঠন কাজ করছে। তাঁদের এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
মতলব দক্ষিণ (চাঁদপুর)