কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বুড়িচং উপজেলায় ১৫০ জন শীতার্তকে কম্বল বিতরণ করা হয়েছে। কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এ আয়োজন করা হয়। গতকাল রোববার দুপুরে কলেজ প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসেন, কলেজের অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম, উপাধ্যক্ষ মো. জামাল হোসেন, বাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা প্রমুখ।