কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের উদ্যোগে গতকাল বুধবার সকালে শহরের উদয়ন শিশু বিদ্যাপীঠ মাঠে এক হাজার দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ব্র্যাক ব্যাংকের আর্থিক সহায়তায় এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কামাল আহম্মেদ, মমতাজুল হক, মুশফিকুল ইসলাম, আল মাসুদ আলাল, ব্র্যাক ব্যাংকের রিপন কুমার রায়, আকসেদুল হক প্রমুখ।  নীলফামারী প্রতিনিধি