কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহমানের পরিচালনায় কম্বল বিতরণ শেষে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক মাফুজা আফরিন, কোষাধ্যক্ষ ওমর আলী মোল্লা প্রমুখ।