প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গত সোমবার দুপুরে জরিনা-সামাদ ফাউন্ডেশনের উদ্যোগে মালিপাড়া গ্রামের দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে জরিনা-সামাদ ফাউন্ডেশনের সভাপতি জোহরা খানম স্বাগত বক্তব্য দেন। এতে আরও বক্তব্য দেন ফাউন্ডেশনের সহসভাপতি শাহিদা ফেরদৌস, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান বাবু, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন, ইউপি সদস্য কহিনুর ইসলাম প্রমুখ। জরিনা-সামাদ ফাউন্ডেশনের সভাপতি জোহরা খানম বলেন, মালিপাড়া গ্রামের গরিব মানুষের কষ্টের কথা চিন্তা করে তাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি