কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের উদ্যোগে পৌর শহরের ৪০ জন পত্রিকা বিক্রেতার (হকার) মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়। পত্রিকা বিক্রেতাদের হাতে কম্বল তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সাংবাদিক খলিল রহমান, কর্নিকার মুক্ত স্কাউস গ্রুপের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, সদস্য রায়হান উদ্দিন, শ্যামল রায় প্রমুখ। সুনামগঞ্জ অফিস