কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরিব শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ১৫০টি কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন সরকার। ওয়ার্ড কাউন্সিলর আবিদ হোসেন, সাংবাদিক আমিরুজ্জামান, স্থানীয় বাসিন্দা সোহেল আকতার প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি আকতার জাহান বলেন, ‘ব্যবস্থাপনা কমিটির সভাপতি জোবায়দুর রহমান গরিব শিক্ষার্থীদের কষ্ট দেখে তাদের জন্য ১৫০ কম্বল কিনে দেন। আমরা গরিব শিক্ষার্থীদের মাঝে ওই কম্বলগুলো বিতরণ করি।’