কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতলব উত্তর উপজেলায় ‘ফ্রিডম ইয়াং হেল্প সেন্টার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সহস্রাধিক শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের মাঠে ওই সংগঠনের কর্মীরা এসব কম্বল বিতরণ করেন। ওই সংগঠনের সভাপতি মো. রাসেল মিয়ার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, মো. সগীর আহম্মেদ প্রমুখ।