কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলা বিএনপির নেতা-কর্মীরা শতাধিক দরিদ্র শীতার্ত ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করেছেন। গতকাল বুধবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বিকেল পাঁচটার দিকে জামালপুর শহরের গেটপাড় রেলওয়ের বস্তি এলাকায় শতাধিক দরিদ্র শীতার্তর হাতে কম্বল তুলে দেওয়া হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী তাঁদের হাতে কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাইন উদ্দিন ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার ইসলাম। তাঁরা বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এসব কম্বল দেওয়া হয়।