প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলায় সাত শতাধিক গরিব শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা শহরের মুক্তমঞ্চের মাঠে গতকাল দুপুর ১২টার দিকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক আজিজুর রহমান, আনোয়ার হোসেন ও মোস্তফা মনজু।