কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দরিদ্র ব্যক্তিদের মধ্যে সরকারি কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেন এক হাজার ২০০ জন গরিব ও দুস্থ ব্যক্তির মধ্যে ওই শীতবস্ত্র বিতরণ করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানারা বেগম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন প্রমুখ।