কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে ৩৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার কটিয়াদী কলেজ মাঠে জনতা ব্যাংক লিমিটেডের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক আবদুল রাজ্জাক বিশ্বাস। বক্তব্য দেন ব্যাংকার নিরাজন চন্দ্র দাস, শাখা ব্যবস্থাপক রঞ্জন বর্মণ, কটিয়াদী কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান। জনতা ব্যাংকের কটিয়াদী শাখা ব্যবস্থাপক রঞ্জন বর্মণ বলেন, ব্যাংকের পরিচালক রমণীমোহন দেবনাথের ঐকান্তিক চেষ্টায় কটিয়াদীতে শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হলো।