কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর মুক্ত দিবস উপলক্ষে স্থানীয় দৈনিক গ্রামের সমাজ পত্রিকার পক্ষ থেকে ১০০ দুস্থ মুক্তিযোদ্ধার মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত সোমবার সকালে গ্রামের সমাজ-এর সম্পাদক মশিউর রহমান এ কম্বল বিতরণ করেন। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহামুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।