কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নাগরিক কমিটি গতকাল মঙ্গলবার উপজেলার নয় ইউনিয়নের দরিদ্র, প্রতিবন্ধী ও প্রাথমিক বিদ্যালয়ের ঝরে পড়া শিশুদের মধ্যে ৫০০ কম্বল বিতরণ করেছে। উপজেলা সড়কে অবস্থিত নাগরিক কমিটির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান, নাগরিক কমিটির সভাপতি ফজলে রহমান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
নীলফামারী প্রতিনিধি