কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে মেডোনা গ্রুপের চেয়ারম্যান আখতারুজ্জামানের ব্যক্তিগত অর্থায়নে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চরমছলন্দ মুসলিম বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর শহরের অসহায়, দরিদ্র মানুষকে মোট পাঁচ হাজার কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান। আরও উপস্থিত ছিলেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) আবু ওবায়দা, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আল আমিন বিপ্লব প্রমুখ। ময়মনসিংহ অফিস