কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে গতকাল শনিবার শীতার্ত অর্ধশতাধিক গরিব পরিবারের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে ডেফোডিল অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা হাজী আবদুল হাই, আবদুল বারী, খছরু মিয়া, মুক্তার হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন দপ্তর সম্পাদক বকুল আহমদ।