কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল সোমবার বিকেলে সাভারের কুমারখোদা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া প্রকল্পের বাসিন্দাদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন। সাভার সদর থেকে অন্তত ২৫ কিলোমিটার দূরের আশ্রয়ণ প্রকল্পটিতে ২০০ পরিবারের বসবাস। জেলা প্রশাসন সূত্র জানায়, আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী দরিদ্র ২০০ পরিবারের প্রত্যেকটিকে একটি করে কম্বল দেওয়া হয়। এ সময় সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্যা, সহকারী কমিশনার (ভূমি) মো. যোবায়ের, আমিনবাজার (সাভার) রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহাম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সাভার