কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ছিন্নমূল, গরিব, ক্যানটিন বয় ও পথশিশুদের মধ্যে এক হাজার কম্বল বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ফ্লোরে এই কম্বল বিতরণ করা হয়। এতে অর্থায়ন করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রকীব উদ্দিন আহমেদ, সাংবাদিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।