প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মুক্তিযোদ্ধাদের মধ্যে গতকাল শনিবার দুপুরে কম্বল বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশনসংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কার্যালয়ের কমান্ডার আবদুস সামাদ মোল্যার সভাপতিত্বে এক অনুষ্ঠানে উপজেলার তালিকাভুক্ত মোট ১১৪ জন মুক্তিযোদ্ধাকে কম্বল বিতরণ করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া, গোয়ালন্দঘাট থানার ওসি এ কে এম নাসির উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।