প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের জেলা প্রশাসনের উদ্যোগে ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে শরীয়তপুরের জেলা প্রশাসক রাম চন্দ্র দাস জেলা শহরের বিভিন্ন বস্তিতে গিয়ে ছিন্নমূল মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন। রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত শহরের মনোহর বাজার, ধানুকা, সরকারি কলেজের সামনে, স্টেডিয়ামের সামনে, চৌরঙ্গি, পালং বাজার, পৌর বাস টার্মিনাল, কোটাপাড়া আশ্রয়ণ প্রকল্প ও নরবালাখানা আশ্রয়ণ প্রকল্প এলাকায় ৩০০ ব্যক্তিকে কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজজামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভিখারুদ্দৌলা চৌধুরী প্রমুখ।