প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে বিশ্ব জাকের মঞ্জিল পরিচালিত সোনারতরী স্কুলের পাঁচ শতাধিক গরিব শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিটিজেনস প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্টের (সিপিএইচডি) প্রতিষ্ঠাতা সায়েম আমীর প্রধান অতিথি হিসেবে এ কম্বল বিতরণ করেন। স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানে বক্তব্য দেন নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর আশরাফ আলী, জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান, জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান প্রমুখ।