প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ১৭০টি শীতার্ত পরিবারের মধ্যে গতকাল বৃহস্পতিবার ৩৪০টি কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী জেলা ইউনিট। এ উপলক্ষে সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান। এ সময় সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের কার্যানির্বাহী সদস্য হাসিনা আহমেদ, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুবপ্রধান মাসুদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।