কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে গতকাল বৃহস্পতিবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ৬ নম্বর জোতবানী ইউনিয়নের একইর গ্রামে ৫৫ জন দুস্থ নারী-পুরুষকে কম্বলগুলো দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবী নাজমা আখতার, সাংবাদিক পবন কুমার শীল ও প্রথম আলো প্রতিনিধি এ এস এম আলমগীর।  বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।